Information

Terms And Conditions

Last updated: October 06, 2026

নিয়ম ও শর্তাবলী

পরিচিতি: amrakinbo-এ আপনাকে স্বাগতম। amrakinbo দ্বারা পরিচালিত এই সাইটটি ব্যবহার করার আগে অনুগ্রহ করে এই শর্তাবলী ভালোভােব পড়ে নিন। আমরা আমাদের ডিজিটাল পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে এই সাইটটি পরিচালনা করি। আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য বা সেবা ক্রয় করতে আগ্রহী হন, তবে এই শর্তাবলীর সাথে সম্মত হওয়া বাধ্যতামূলক।

প্রোডাক্ট বিক্রয়: amrakinbo ওয়েবসাইটে শুধুমাত্র ভার্চুয়াল বা ডিজিটাল পণ্য বিক্রয় করা হয়। এক্ষেত্রে আমরা বিভিন্ন গেমের মুদ্রা ও সেবা ক্রয়ের জন্য বিভিন্ন কারেন্সি (যেমন: BDT, USD, AUD, INR ইত্যাদি) ব্যবহার করে থাকি। সেসব কারেন্সি ব্যবহার করে আমরা ব্যবহারকারীর পছন্দমতো পণ্য ভার্চুয়ালি ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও আমরা ব্যবহারকারীর ভার্চুয়াল ওয়ালেটে কারেন্সি প্রদান করে থাকি।

ডেলিভারির সময়সীমা: amrakinbo-এর সকল ভার্চুয়াল বা ডিজিটাল প্রোডাক্ট ডেলিভারির স্বাভাবিক সময়সীমা ১ থেকে ৩ সেকেন্ড। কোনো যান্ত্রিক ত্রুটি, সার্ভার ইস্যু অথবা কোনো টেকনিক্যাল সমস্যার কারণে ডেলিভারি সময়ে কিছুটা বিলম্ব হতে পারে, তবে তা অবশ্যই ১০ মিনিটের বেশি নয়। অর্থাৎ, কোনো বড় সমস্যা না থাকলে আমরা ১–১০ মিনিটের মধ্যেই প্রতিটি অর্ডার সফলভাবে সম্পন্ন করে থাকি।

রিটার্ন এবং রিফান্ড নীতি:

  • রিফান্ড নীতি: ওয়েবসাইটের ওয়ালেটে টাকা যোগ (Add Money) করার পর তা দিয়ে আপনি ওয়েবসাইটের যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন; তবে ওয়ালেটের টাকা সরাসরি ক্যাশ আউট বা উত্তোলন করা সম্ভব নয়। আমাদের সিস্টেমজনিত কোনো সমস্যার কারণে যদি আপনার অর্ডারে ব্যাঘাত ঘটে, তবে আমরা সেই অর্ডারের সম্পূর্ণ মূল্য আপনার ওয়েবসাইট ওয়ালেটে রিফান্ড করে দেবো। এছাড়া আপনার গেম আইডি বা ডিজিটাল প্লেয়ার আইডিতে কোনো সমস্যা থাকলে এবং সে কারণে অর্ডার সম্পন্ন করা না গেলে, আপনার দেওয়া সম্পূর্ণ টাকা ওয়েবসাইট ওয়ালেটে রিফান্ড করা হবে।
  • রিটার্ন নীতি: যেহেতু আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ ভার্চুয়াল ও ডিজিটাল পণ্য পরিচালনা করে, তাই একবার ডেলিভারি হয়ে যাওয়া কোনো প্রোডাক্ট রিটার্ন নেওয়া সম্ভব নয়। সফলভাবে প্রোডাক্ট ডেলিভারির পর এর সঠিক ব্যবহারের দায়ভার ব্যবহারকারীকেই নিতে হবে।

বিক্রয় পরবর্তী সেবা: আমরা সার্ভিস বা প্রোডাক্ট বিক্রয়ের পর ব্যবহারকারীদের সেটির ব্যবহারবিধি ও বিবরণ সম্পর্কিত প্রয়োজনীয় সকল তথ্য ও টেকনিক্যাল সাপোর্ট প্রদান করে থাকি। তবে প্রোডাক্টের আওতাবহির্ভূত কোনো বিষয়ে বিক্রয় পরবর্তী সেবা প্রদান করা হয় না।


সাহায্য লাগবে ?